1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

জনবান্ধব করপ্রদান নীতি জনগণকে করপ্রদানে উৎসাহিত করবে — বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১১ বার দেখা হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জনবান্ধব করপ্রদান নীতিই জনগণকে কর প্রদান করতে উৎসাহিত করবে। ওয়ানস্টপ সার্ভিস করপ্রদান প্রক্রিয়া সহজ করা, করপ্রদান সম্পর্কে ভীতি দূরীকরণ বা বিশেষ প্রণোদনা কর্মসূচি কর গ্রাহক সংখ্যা বাড়াতে সহায়তা করবে। করপ্রদান মানেই দেশের সেবা করা, উন্নয়নের অংশীদার হওয়া এবং তা জনগণের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আজ কেরাণীগঞ্জের সারা কমিউনিটি সেন্টারে ঢাকা কর অঞ্চল-৪-এর উদ্যোগে আয়োজিত ‘আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান ২০১৭’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ক্রমবর্ধমান উন্নয়নের জন্য কেরাণীগঞ্জে করপ্রদান সক্ষম লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্বচ্ছল এ সব লোক কর প্রদান করতে ইচ্ছুক। শুধু করপ্রদান প্রদ্ধতি সহজ করা এবং এর সাথে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, করের টাকায় শুধু আমাদের বেতনই হয় না, সকল উন্নয়নও সংগঠিত হয়। প্রতিমন্ত্রী এসময় নতুন করদাতাদের মধ্য থেকে ১৭০ জনকে ই-টিন প্রদান করেন।
ঢাকা কর অঞ্চল-৪-এর কমিশনার রাধেশ্যাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, রাজস্ব বোর্ডের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরী ও কেরাণীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজ শেখ বক্তব্য রাখেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026