1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

২০১৭ সালে হজে গমনেচ্ছু হজযাত্রীদের প্রাকনিবন্ধন শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ২৯৩ বার দেখা হয়েছে

২০১৭ সালে হজে গমনেচ্ছু সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাকনিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি ১৫ জানুয়ারি বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কার্যক্রম উদ্বোধন করেন। ধর্মসচিব মো. জলিলসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও হাবের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
নিবন্ধন কার্যক্রম উদ্বোধনকালে ধর্মমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের ইলেক্ট্রনিক হজ ব্যবস্থাপনার সাথে সমন্বয় সাধন এবং হজ ব্যবস্থাপনাকে স্বচ্ছ, জবাবদিহি এবং গতিশীল করার লক্ষ্যে গতবছর থেকে প্রাকনিবন্ধন পদ্ধতি চালু করা হয়। গত বছর ১ লাখ ৪০ হাজার ৯৯৪ জন হজযাত্রী প্রাকনিবন্ধন করেছিলেন। এদের মধ্যে হজ ব্যবস্থাপনার সদস্যসহ মোট ১ লাখ ১ হাজার ৮ শত ২৯ জন হজযাত্রী হজে গমন করেন। অতিরিক্ত হজযাত্রীগণ ২০১৭ সালের জন্য নিবন্ধিত হয়েছিলেন। এ বছর সেসব হজযাত্রীগণ অগ্রাধিকার পাবেন। গত বছরের তালিকার পর থেকে এ বছর প্রাকনিবন্ধন শুরু হবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের প্রাকনিবন্ধন কার্যক্রম শুরু হবে ৫৪০২ নম্বর সিরিয়াল থেকে। আর বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের প্রাকনিবন্ধন শুরু হবে ১ লাখ ৪০ হাজার ৯ শত ৯৫ নম্বর সিরিয়াল থেকে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ প্রাকনিবন্ধন কার্যক্রম চলতে থাকবে।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীগণ ঢাকা আশকোনা হজ অফিস, জেলা প্রশাসকের কার্যালয়সমূহ, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় এবং জেলা কার্যালয়সমূহ, বৈধ এজেন্সিসমূহের প্রতিনিধি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে প্রাকনিবন্ধন করতে পারবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগকৃত আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লি. ইতোমধ্যে প্রাকনিবন্ধনের প্রয়োজনীয় সফটওয়্যার প্রস্তুত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে।
তিনি আরো বলেন, গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর প্রাকনিবন্ধন কার্যক্রমকে আরো উন্নত করা হয়েছে। প্রাকনিবন্ধন প্রক্রিয়া আরো স্বচ্ছ ও নির্ভুল করার জন্য বুয়েটের আইটি বিশেষজ্ঞদের সমন্বয়ে সার্বক্ষণিক তদারকি টিম গঠন করা হয়েছে। বুয়েট, এটুআই ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর সহযোগিতা নিয়ে আইটি সার্ভারের সিকিউরিটি সিস্টেম উন্নত করা হয়েছে। সার্ভারের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মন্ত্রণালয় পর্যায়ে জাতীয় কারিগরি টিম গঠন করা হয়েছে।
ধর্মমন্ত্রী বলেন, প্রাকনিবন্ধন কার্যক্রম শুরু করার লক্ষ্যে ২০১৭ সালের হজ কার্যক্রম পরিচালনার জন্য ৯৬৪টি বৈধ হজ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। অনুমোদিত ২৫টি ব্যাংকের তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও গতবছর হজপালনকারী হজযাত্রীদের তালিকা আর্কাইভে সংরক্ষণ করা হয়েছে। বৈধ হজ এজেন্সিসমূহকে অনলাইন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় পাসওয়ার্ড প্রদান করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026