1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

শিক্ষামন্ত্রীর সাথে লন্ডনের ক্যামডেন মেয়রের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ২৯৫ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাজ্যের লন্ডন বোরো অভ্ ক্যামডেন এর মেয়র নাদিয়া শাহ’র নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে লিডার অভ্ দি কাউন্সিল সারাহ হ্যাওয়ার্ড সহ ৫ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এবং ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্য সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে এ সহযোগিতা আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে ড্রপ-আউট অনেক কমে এসেছে। স্কুলে যাওয়া ছেলেমেয়েদের মধ্যে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। স্কুলগুলোতে মেয়েদের সংখ্যা এখন ছেলেদের চেয়ে বেশি। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকার এখন কাজ করছে। তিনি শিক্ষার মান উন্নয়নে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষানীতিতে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এর বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে শতকরা ১৪ ভাগ শিক্ষার্থী বিভিন্ন কারিগরি বিষয়ে পড়াশুনা করছে। ২০২১ সালের মধ্যে তা ২০ শতাংশ এবং ২০৩০ সালে তা ৩০ শতাংশে উন্নীত করা হবে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ন সম্পর্কের কথা উল্লেখ করে দুদেশের মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তারা নারী শিক্ষায় বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। বাংলাদেশি বংশদ্ভুত ক্যামডেন মেয়র বাংলাদেশে দরিদ্র শিশুদের শিক্ষা ও নারীর ক্ষমতায়নে সহযোগিতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026