1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

জাতীয় শোক দিবস উপলক্ষে তিনটি পৃথক ডিজাইনের পোস্টার প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৪৯ বার দেখা হয়েছে

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তিনটি পৃথক ডিজাইনের মুদ্রিত পোস্টার প্রকাশ করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির পক্ষ হতে এই তিনটি পোস্টার প্রকাশ করা হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।


জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রকাশিত পোস্টার তিনটির শিরোনাম করা হয়েছে: ‘শোক থেকে শক্তি শোক থেকে জাগরণ’; ÔIN YOUR INFINITE VALOUR, MUJIB MILLIONS OF SOUL STAY FOREVER ALERTÕ এবং ‘এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান’।
পোস্টারগুলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মাধ্যমে সারাদেশে বিতরণ ও স্থাপন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে প্রেরণ করা হয়েছে।
জাতীয় শোক দিবস ২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসাবে প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় পোস্টারগুলো ব্যাপকভাবে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026