1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

মিথ্যা প্রচারণা চালিয়ে চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে — বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ২০৪ বার দেখা হয়েছে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে চালের কোন সংকট নেই। প্রয়োজনীয় চাল মজুত রয়েছে। বাজারে পর্যাপ্ত চালের সরবরাহ রয়েছে। হাওর এলাকায় পানি প্রবেশ এবং বন্যার কারণে যে ক্ষতি হয়েছে, চাল আমদানি করে তা পূরণ করা হচ্ছে। সরকার ইতোমধ্যে সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রতিদিন চাল আমদানি হচ্ছে। বেসরকারি পর্যায়ে প্রতিদিন ট্রাকে করে চাল আসছে। একটি কুচক্রী মহল ভারত সরকারের একটি স্বাক্ষরবিহীন মিথ্যা চিঠির মাধ্যমে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। কিছু পত্র-পত্রিকায়ও এর ওপর ভিত্তি করে এ সংবাদ প্রচার করা হয়েছে, যা সঠিক নয়। ভারত সরকার চাল রপ্তানি বন্ধ করেনি বা এ ধরনের কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ চাল আমদানি হচ্ছে। এ ধরনের স্বাক্ষরবিহীন মিথ্যা চিঠিতে বিভ্রান্ত হওয়ার কারণ নেই।
বাণিজ্যমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চালের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিলম্বে দেশের সাধারণ মানুষ এ চাল ক্রয় করতে পারবেন। চালের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারগণকে অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে যারা এসব কাজ করছে, তাদের কাউকে ছাড় দেয়া
হবে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরে প্রতিদিন বিপুল পরিমাণ চাল আমদানি হচ্ছে। চাল আমদানির ক্ষেত্রে কোন ধরনের জটিলতা নেই। বাজারেও চালের স্বাভাবিক সরবরাহ রয়েছে। দেশের মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026