1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ২০০ বার দেখা হয়েছে

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৪৬তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য তালুকদার আব্দুল খালেক, মো. নূরুল ইসলাম সুজন এবং এম আব্দুল লতিফ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ মেরিন একাডেমি, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি মন্ত্রণালয়কে সরকারের নীতির সাথে সাংঘর্ষিক কোন সিদ্ধান্ত না নিতে সুপারিশ করে। বাংলাদেশ মেরিন একাডেমিতে উপযুক্ত প্রশিক্ষণার্থীর সংখ্যা বাড়ানোর জন্য ও কমিটি সুপারিশ করে।
এছাড়া, বৈঠকে জানানো হয়, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগতমান আন্তর্জাতিক নৌসংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফটি এজেন্সি কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত। তাছাড়া এ ইনস্টিটিউট ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক মান নির্ণয়কারী প্রতিষ্ঠান ইঁৎবধঁ ঠবৎরঃধং কর্তৃক ওঝঙ ৯০০১: ২০১৫ সার্টিফিকেট গ্রহণ করেছে এবং ওয়ার্কশপ প্রকিউরম্যান্ট স্কিল (ডচঝ) সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয়েছে।
নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026