1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপ জয়ের পর দে লা ফুয়েন্তের সঙ্গে ২০৩২ পর্যন্ত চুক্তি স্পেনের ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন ছন্দময় ফুটবলের প্রতিশ্রুতি ডাচ কোচ শাভির ‘রোহিত-কোহলি ভারতীয় ক্রিকেটের কোহিনুর’ নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা : মাহাদী আমিন পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের চুক্তি আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ নুরকে দেখতে হাসপাতালে দুই মন্ত্রী পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর

জুলাই মাসে আইসিসির সেরা ক্রিকেটার সাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

সময়টা দারুণ যাচ্ছে সাকিব আল হাসানের। আজই ২০১৮ সালের পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার হয়েছেন। আজই আবার জুলাই মাসে আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে ঘোষিত হয়েছে তাঁর নাম।

সাকিব পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের লেগস্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রকে। এ মাসে মেয়েদের সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টাফানি টেইলর।

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাকিব দারুণ খেলেছেন। ওয়ানডে সিরিজে অপরাজিত ৯৬ রানের ম্যাচ জেতানো ইনিংসসহ করেছিলেন ১৪৫ রান। পাশাপাশি সে সিরিজে ৮ উইকেটও নিয়েছিলেন তিনি। ওভারপ্রতি ৭ রান খরচ করে টি-টোয়েন্টি সিরিজে সাকিব নিয়েছিলেন ৩ উইকেট।

জুলাই মাসে আইসিসির সেরা ক্রিকেটার সাকিব

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টেও বোলিংয়ে সফল ছিলেন সাকিব। প্রথম ইনিংসে ৮২ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট।

এ বছরের শুরু থেকে প্রতি মাসে একজন করে পুরুষ ও নারী ক্রিকেটারকে সেরা ঘোষণা করছে আইসিসি। তিনজনের সংক্ষিপ্ত তালিকা থেকে আইসিসির ভোটিং প্যানেলের সদস্যরা দেন ৯০ শতাংশ ভোট। বাকি ১০ শতাংশ ভোট দেওয়ার সুযোগ থাকে সমর্থকদের। মে মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

জিম্বাবুয়েতে দারুণ খেলেছেন সাকিব
জিম্বাবুয়েতে দারুণ খেলেছেন সাকিবফাইল ছবি: প্রথম আলো
বিজ্ঞাপন

জুলাইয়ের সেরা হয়ে উচ্ছ্বসিত সাকিব, ‘২০২১ সালের জুলাই মাসে আইসিসির সেরা ক্রিকেটার হওয়াটা দারুণ একটা ব্যাপার। এ মাসে অসাধারণ কিছু পারফরম্যান্স ছিল। ফলে এটা আমার কাছে আরও বিশেষ কিছু।’

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিব। এরপর এ মাসে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়েও রেখেছেন অবদান, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। সাকিব সব মিলিয়ে খুশি দলের জয়ে অবদান রাখতে পেরে, ‘জয়ে অবদান রাখতে পারলে সবচেয়ে খুশি হই আমি,তৃপ্তিও আসে। আমি খুবই খুশি যে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের সাফল্যে অবদান রাখতে পেরেছি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026