1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

সীমিত সম্পদের সময়ানুগ ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে – জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯২ বার দেখা হয়েছে

দেশের সীমিত সম্পদের সময়ানুগ ও সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ বিসিএস প্রশাসন একাডেমিতে ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমস্যা ও এর প্রতিকারের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অথিতির বক্তৃতায় একথা বলেন। বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. আনোয়ারুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ফারহিনা আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। এর পরিপূর্ণ বাস্তবায়নে কর্মকর্তাদের আরো সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। কিভাবে প্রকল্প আরো দ্রুত বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে তিনি কর্মকর্তাদের কাছে পরামর্শ কামনা করেন।
ফারহিনা বলেন, প্রকল্পের মূলকাজের পূর্ববর্তী গবেষণাকর্মটি সঠিকভাবে করা ছাড়া প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। সঠিক প্রকল্প পরিকল্পনা গ্রহণে বেসলাইন তথ্য অপরিহার্য। তাই, এক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা আরো বাড়াতে হবে। ফারহিনা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি ও প্রজেক্ট স্টিয়ারিং কমিটির বৈঠকগুলো নিয়মিত অনুষ্ঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026