1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

আওয়ামী লীগ সরকার সকল ধর্মের লোকদের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ২০৪ বার দেখা হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আওয়ামীলীগ সকল ধর্মের লোকদের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তিনি বলেন এক সময় অপপ্রচার ছিল আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ হিন্দু রাষ্ট্র হবে, মসজিদে উলুধ্বনি উঠবে। কিন্তু এই অপপ্রচার আজ মিথ্যা প্রমানিত হয়েছে।
ইসলামের সঠিক ব্যাখ্যা ও ভূল বুঝাবুঝি দূর করার জন্য বঙ্গবন্ধুই ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামীলীগ সরকারই ৪২ হাজার ইমামকে প্রশিক্ষণ প্রদান করেছে। সরকার প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আজ গাজীপুরের কালিগঞ্জের তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে কালীগঞ্জের সকল মসজিদের ইমাম ও মুসলিম ধর্মীয় নেতাদের এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আবুল বাসার, সাধারণ সম্পাদক মাওলানা নূরুল আমিন ও বিশিষ্ট ধর্মীয় নেতা মাওলানা মো. আব্দুল হানিফ প্রমুখ।
মেহের আফরোজ চুমকি মায়ানমারে রোহিঙ্গা নিধনের তীব্র নিন্দা জ্ঞাপন এবং বিশ্ববাসীকে এই নিধনের প্রতিবাদে জোরালো ভুমিকা রাখার আহ্বান জানান। তিনি নোবেল বিজয়ী ড. ইউনুস ও অংসান সুচিকে চলমান রোহিঙ্গা ইস্যুতে আরো মানবিক ও সরব হওয়ার আহ্বান জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026