1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

নবপ্রতিষ্ঠিত মেডিকেল বিশ^বিদ্যালয়ের কার্যক্রম চলবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের নীতি অনুসরণে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের নীতি অনুসরণ করে নবপ্রতিষ্ঠিত চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের কার্যক্রম চলবে।
আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের কার্যক্রম প্রক্রিয়া সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
এই দুই বিশ^বিদ্যালয়ের বাজেট দ্রুত অনুমোদনের জন্য শীঘ্রই শিক্ষামন্ত্রীকে সাথে নিয়ে অর্থমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন বলে স্বাস্থ্যমন্ত্রী সভায় জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সাত বিভাগে একটি করে মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। চট্টগ্রাম ও রাজশাহীতে জমি বরাদ্দ করে বিশ^বিদ্যালয় অবকাঠামো নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে উপাচার্য নিয়োগও হয়ে গেছে। প্রয়োজনীয় জনবল পেলে তাদের পক্ষে প্রশাসনিক কাজ শুরু করা সম্ভব হবে। এজন্য দ্রুত অর্থ ছাড় করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকার ইতোমধ্যে সিলেটেও একটি মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। চিকিৎসা শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
সভায় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের কার্যক্রম বিএসএমএমইউ’র অধীনে আনতে প্রস্তাবনা উপস্থাপনের লক্ষ্যে গঠিত কমিটি সাত সদস্য বিশিষ্ট হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, বিএসএমএমইউ উপাচার্য, বিএমডিসি সভাপতি, বিএমএ সভাপতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা) কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026