1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এভারেস্ট জয় করলেন বাংলাদেশের নুরুন্নাহার নিম্নি যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১০ গ্রামে বুধবার ঈদুল আজহা উদযাপিত ফ্রান্সে কঠোর প্রশাসনিক নিয়ম ও নজরদারির মধ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা বাঞ্ছারামপুরে বজ্রপাতে কোরবানির গরুর মৃত্যু, ২ লাখ টাকার ক্ষতি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউটিউবে শতকোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করলেন অভিনেতা জোভান রংপুরে আরএমপির বিশেষ অভিযান: এক মাসে গ্রেপ্তার ৪৪২, বিপুল মাদক উদ্ধার

বেনাপোল বন্দরে পৌছেছে ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২২৯ বার দেখা হয়েছে

সৌহার্দ্য সম্প্রীতির ধারাবাহিকতায় এবার বন্ধুপ্রতিম দেশ ভারত সরকার অ্যাম্বুলেন্স উপহার দিল বাংলাদেশকে। শনিবার ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল বন্দরে এসে পৌছায় উপহারের দ্বিতীয় চালানের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। বন্দর ও কাস্টমসের কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সগুলো চলে যাবে ঢাকার উদ্দেশ্যে।

গত বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে ৩০ টি অ্যাম্বুলেন্স আসার বিষয়টি প্রথমে জানানো হয়।

তথ্যমতে, চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ সফরকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় বেনাপোল বন্দর দিয়ে উপহারের ১টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসেছিল। শনিবার (৭ আগস্ট) সকালে দ্বিতীয় চালানে প্রতিশ্রুতির ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসে পৌছায়। প্রতিটি অ্যাম্বুলেন্সে রয়েছে লাইফ সাপোর্ট সুবিধা। ভেন্টিলেশন সুবিধা থাকায় অ্যাম্বুলেন্সগুলোতে কার্ডিয়াক রোগী বহন করা যাবে। গত বৃহস্পতিবার (০৫ আগস্ট) বেনাপোল চেকপোস্টের কাস্টমস কার্গো শাখায় উত্তরা মটরস এর নামে ৩টি চালানে মোট ৩০টি অ্যাম্বুলেন্সের গেটপাশ (আইজিএম) করা হয়েছিল।

কাস্টমস সুত্রে জানা যায়, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের পক্ষে উত্তরা মটরস বেনাপোল কাস্টমসে কাগজপত্র জমা দিয়েছে। অ্যাম্বুলেন্স গুলোর রফতানি কারক ভারতের এসএমএল ইসুজু লি:। বেনাপোল বন্দর থেকে পণ্য চালানটি ছাড় করানোর দায়িত্বে আছে সিঅ্যান্ডএফ এজেন্ট জেড,আর কর্পোরেশন। প্রতিটা অ্যাম্বুন্সের ইনভয়েস মূল্য ১৬ লাখ ৬৯ হাজার ৬০০ রুপি যা বাংলাদেশি টাকায় ২০লাখ ২০ হাজার ২০০ টাকা প্রায়। অ্যাম্বুলেন্সগুলো শুল্ক মুক্ত সুবিধায় বন্দর থেকে ছাড় করা হবে বলে জানা যায়।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জনকণ্ঠকে বলেন, ভারতের দেওয়া উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে এসে পৌছেছে। আমরা অ্যাম্বুলেন্সের চালানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাস্টমসের কার্যক্রম দ্রুত শেষ করার জন্য কাজ করছি। কার্যক্রম শেষে ঢাকার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সগুলো চলে যাবে।

এ বিষয়ে বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম জানান, শনিবার সকালে ভারত সরকারের উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের একটি চালান বেনাপোলে এসে পৌছেছে। চালানটি কাস্টমস ও বন্দরের ছাড়পত্র পাওয়ার পর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে।

ভারতীয় হাই কমিশন এর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার উদ্দেশ্যে এ উপহার দেওয়া হলো। এর মধ্যে দিয়ে দু’দেশের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা করা হয়। উপহারের বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে বাংলাদেশে পৌছাবে বলেও আশা করছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026