1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপ জয়ের পর দে লা ফুয়েন্তের সঙ্গে ২০৩২ পর্যন্ত চুক্তি স্পেনের ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন ছন্দময় ফুটবলের প্রতিশ্রুতি ডাচ কোচ শাভির ‘রোহিত-কোহলি ভারতীয় ক্রিকেটের কোহিনুর’ নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা : মাহাদী আমিন পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের চুক্তি আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ নুরকে দেখতে হাসপাতালে দুই মন্ত্রী পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৪০ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টুয়েন্টিতে আজ মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অষ্ট্রেলিয়াকে ১০ রানে হারায় স্বাগতিক বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ক্রিকেট সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এর আগে বাংলাদেশ প্রথম টি টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে এবং দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচে ৫ উইকেটে পরাজিত করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026