1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার এক গ্রাহকের ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত যাচাই-বাছাই করে ভোজ্যতেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

এ এস এইচ কে সাদেকের ১০ম মৃত্যুবার্ষিকী উদ্যাপিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৮৩ বার দেখা হয়েছে

সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচকে সাদেকের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ যশোরের কেশবপুরে আবু শারাফ সাদেক মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে যশোর জেলা ও কেশবপুর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাগণসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, মরহুম সাদেক প্রশাসক হিসেবে যেমন গুণী ও দক্ষ ছিলেন, রাজনীতিবিদ হিসেবেও তেমন সফল ও জনপ্রিয় ছিলেন। বক্তারা এ সময় কেশবপুরের সাধারণ মানুষের সাথে মরহুম সাদেকের সখ্য ও আন্তরিকতার কথা স্মরণ করেন। তারা আরো বলেন, ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ে অনবদ্য ভূমিকার জন্য মরহুম সাদেক চিরস্মরণীয় হয়ে থাকবেন।

অনুষ্ঠানে মরহুম সাদেকের স্মরণে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক তাঁর পক্ষ থেকে ১২জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026