1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হাসিনাকে ফেরতের প্রশ্ন ‘রাজনৈতিক বিষয়’ বলে এড়িয়ে গেলেন দীনেশ ত্রিবেদী অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে

রোহিঙ্গাদের নির্যাতন বন্ধে জাতিসংঘের ব্যবস্থা নেওয়া উচিত — আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৮১ বার দেখা হয়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চলছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, বিশ্ববাসীর এদিকে নজর দেওয়া উচিত। তিনি আরো বলেন, রাখাইনে মানুষের ওপর যে নির্যাতন চলছে তা বন্ধে জাতিসংঘের অতিসত্বর ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। এ সময় সারাদেশে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ায় তিনি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন।

ধর্ষণের মামলার বিষয়ে তিনি বলেন, ধর্ষণের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য ইতোমধ্যে প্রসিকিউশনকে নির্দেশ দেয়া হয়েছে। রূপা হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, নির্দেশের আলোকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর মামলা দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হবে।

আইন সচিব আবু সালেহ্্ শেখ মোঃ জহিরুল হক এসময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026