1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হাসিনাকে ফেরতের প্রশ্ন ‘রাজনৈতিক বিষয়’ বলে এড়িয়ে গেলেন দীনেশ ত্রিবেদী অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে

সরকার ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ গঠনে কাজ করছে – এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ২০২ বার দেখা হয়েছে

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সূখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করছে। দিন বদলের সনদের আলোকে প্রণয়ন করা হয়েছে ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তিনি আজ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়িতে স্থানীয় জনগণের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধশালী দেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক ও আইনী কাঠামোকে একটি উন্নত দেশের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে এবং যার সুফল দেশের মানুষ পাচ্ছে। এসব সাফল্যে ঈর্ষাম্বিত হয়ে ২০ দলীয় জোট হরতাল অবরোধসহ বিভিন্ন নেতিবাচক কর্মসূচী দিয়ে সরকারের গণমূখী কর্মকা-কে বাধাগ্রস্থ করছে। তিনি সচেতন থেকে এসব নেতিবাচক কর্মসূচী সামাজিকভাবে প্রতিহত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026