1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী কাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হাসিনাকে ফেরতের প্রশ্ন ‘রাজনৈতিক বিষয়’ বলে এড়িয়ে গেলেন দীনেশ ত্রিবেদী অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো : পেট্রোবাংলা বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে

মায়ানমার হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন ঢাকার প্রতিবাদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৮০ বার দেখা হয়েছে

মায়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজ মায়ানমার দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে ২৭ ও ২৮ আগস্ট এবং আজ ১ সেপ্টেম্বর কয়েক দফায় মায়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় এই প্রতিবাদ জানায় ঢাকা।
কূটনৈতিক নোটে বলা হয়, আজ (শুক্রবার) সকালে কক্সবাজারের উখিয়ায় তিন দফা মায়ানমার হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলে, মায়ানমার হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা প্রতিবেশীসুলভ নয়। এর ফলে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে। মন্ত্রণালয় আরও বলেছে, বাংলাদেশ যখন মায়ানমারের সাথে নিরাপত্তা সংশ্লিষ্ট ক্ষেত্রে সহায়তা করছে, তখন বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের মাধ্যমে সার্বভৌমত্বের লঙ্ঘন বিদ্যমান সমঝোতাসুলভ সম্পর্ক ও সহযোগিতাকে বিঘিœত করতে পারে।
এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য মায়ানমারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026