1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

টঘওউঙ’র মহাপরিচালক লি ইয়ং এর বাংলাদেশ সফর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭
  • ১৭২ বার দেখা হয়েছে

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (টঘওউঙ) এর মহাপরিচালক লি ইয়ং ৬ থেকে ৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত বাংলাদেশে আনুষ্ঠানিক সফর করবেন। তিনি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন। টঘওউঙ’র মহাপরিচালক বাংলাদেশে একটি চার সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাঁর মিশন শেষে ব্যাংকক হয়ে ঢাকায় এসে পৌঁছবেন।
সফরের সময় মহাপরিচালক লি ইয়ং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন এবং শিল্পমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এ ছাড়াও তিনি বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। তিনি বাংলাদেশে এসডিজি-৯ অর্জনের লক্ষ্যে সমন্বিত ও স্থায়ী শিল্প উন্নয়ন (আইএসআইডি) বিষয়ক একটি সেমিনারে যোগ দেবেন।
তিনি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং সাভার চামড়া শিল্পনগরী পরিদর্শন করবেন। শিল্প বিপ্লব আনয়নে বাংলাদেশের শিল্পপার্ক (ইপিজেড ও শিল্পকেন্দ্রিক স্থাপনা) উল্লেখযোগ্য অবদান রাখছে। শিল্প উনয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আরো ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য দেশ জুড়ে কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল জীবন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন ও সম্যক ধারণা লাভের জন্য লি ইয়ং ধানমন্ডি ৩২ নং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026