1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

বিজিবি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সম্মেলনে শিক্ষামন্ত্রী সীমিত সম্পদ নিয়ে শিক্ষার উন্নয়নে কাজ করতে হবে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭
  • ২০০ বার দেখা হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের অর্থ ও সম্পদ সীমিত। এ সীমিত সম্পদ নিয়েই শিক্ষার উন্নয়নে কাজ করে যেতে হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে উন্নত বাংলাদেশ গড়ার অগ্রবাহিনী হিসেবে প্রস্তুত করতে হবে। এজন্য তাদেরকে এমনভাবে গড়তে হবে যাতে তারা প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বে জায়গা করে নিতে পারে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ৪ দিনব্যাপী সম্মেলন-২০১৭ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গতানুগতিক শিক্ষার বিকল্প হিসেবে আধুনিক বিশ্বমানের শিক্ষা পদ্ধতি চালু করতে হবে। শিক্ষানীতি অনুযায়ী সরকার নিরন্তর এ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ৮ম শ্রেণি পর্যন্ত সকলের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করতে হবে। পরবর্তী পর্যায়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর আমরা অগ্রাধিকার দিচ্ছি। উচ্চ শিক্ষার জন্য দেশে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। তিনি বলেন, গণিত ও বিজ্ঞান শিক্ষার উন্নয়নেও কাজ করছে সরকার। বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করা হচ্ছে। গত চার বছর ধরে ধারাবাহিকভাবে বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।
সম্মেলনে অংশগ্রহণকারী বিজিবি’র শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকরাই প্রধান শক্তি। ভাল ফলাফল অর্জনের পাশাপাশি ভাল মানুষ তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের নীতি-নৈতিকতা, মূল্যবোধ, আন্তরিকতা ও নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।
শিক্ষামন্ত্রী বিজিবি আয়োজিত শিক্ষা সম্মেলনের প্রশংসা করে বলেন, বিজিবি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হচ্ছে। এ সম্মেলনে অংশগ্রহণকারীদের সুপারিশমালা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও কাজে লাগানো সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল্লাহ আল মামুন এবং দুইজন শিক্ষক প্রতিনিধি বক্তব্য রাখেন। পরে শিক্ষামন্ত্রী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের নবনির্মিত টিচার্স লাউঞ্জ পরিদর্শন করেন ও রসায়ন বিজ্ঞানাগার উদ্বোধন করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026