1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল জামালকে ফিরিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের চার পরিবর্তন ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভূমিধসে মৃত বেড়ে ৩০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

প্রবল বৃষ্টির জেরে ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মহারাষ্ট্রের মুম্বাইয়ের তিনটি এলাকায় ভূমিধসে বেশকিছু বাড়ি ভেঙে পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জুলাই) স্থানীয় সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তারা বলেছেন, আরও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ চলমান আছে।

স্থানীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা তাদের হাত দিয়ে মাটি সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। কর্তৃপক্ষ বলছে, ধ্বংসস্তুপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সরু গলিতে কৃত্রিম স্ট্রেচারে করে আহতদের উদ্ধার করতে দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ের বেশ কিছু এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। যে কারণে ভারতের এই বাণিজ্যিক রাজধানীতে অচলাবস্থা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, শিল্প রাজ্য মহারাষ্ট্রের মেগা সিটি মুম্বাই এবং এর উপকূলীয় এলাকায় আগামী চার দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মহারাষ্ট্রের মন্ত্রী নওয়াব মালিক বলেছেন, আমরা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনকে শিগগিরই স্থায়ী বসতিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেব।

প্রায় প্রত্যেক বছর ভারতে জুলাই-সেপ্টেম্বর মাসে বর্ষাকালে প্রবল বৃষ্টিপাত হয়। এ সময় দেশটির বিভিন্ন অঞ্চলে বাড়িঘর— বিশেষ করে কোনও নিয়ম-নীতির তোয়াক্কা না করে তৈরিকৃত ভবন ও স্থাপনা ধসে যায়।

মহারাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ে অন্তত ১১টি বাড়ি ও প্রাচীর ধসের ঘটনা ঘটেছে। একটি এলাকায় পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রায় অর্ধ-ডজন বাড়ি একটির ওপর আরেকটি ভেঙে পড়েছে।

প্রবল বর্ষণে বন্যায় ভূমিধসে নিহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার ঘোষণা দিয়েছেন।

সূত্র: রয়টার্স

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026