1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

পিডিবিএফ-এর বিশেষ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
  • ৩২৮ বার দেখা হয়েছে

গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও নারী-পুরুষের সমতা বিধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে ২০০০ সালের ৯ জুলাই পল্লী দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) কার্যক্রম শুরু হয়। দেশের ৫২টি জেলার ৪০৩টি উপজেলায় প্রতিষ্ঠানটির পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হয়ে স্বাবলম্বী হচ্ছে। প্রতিষ্ঠানটি শুরু থেকে আজ পর্যন্ত বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কর্মকা-ে ঋণ বিতরণ করেছে। ঋণ আদায়ের হার শতকরা ৯৮ ভাগ। চলতি অর্থ বছরে ১৭৫০ কোটি টাকা ঋণ বিতরণ করার পরিকল্পনা নেয়া হয়েছে।
আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রতিষ্ঠানটির জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় ১ হাজার কর্মকর্তার অংশগ্রহণে এক বিশেষ সম্মেলনে উপরোক্ত তথ্যাবলী জানানো হয়।
পিডিবিএফ’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায় এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব আনন্দ চন্দ্র বিশ্বাস, প্রতিষ্ঠানের অতিরিক্ত পরিচালক আমিনুল হক, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মনোয়ারুল ইসলাম ও শহীদ হোসেন সেলিম।
ড. প্রশান্ত কুমার রায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধোত্তর বাংলাদেশকে পুনর্গঠনে সমবায় খাতকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে ক্ষুদ্র ঋণদান কর্মসূচির মাধ্যমে দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার ও পিডিবিএফ’র মতো জনকল্যাণকর কর্মসূচি গ্রহণ করেন। তিনি পিডিবিএফ কর্মকর্তা-কর্মচারীদেরকে লোভ লালসার উর্ধ্বে ওঠে কাজ করার নির্দেশ দিয়ে বলেন, কারো কোনো কর্তব্য কাজে গাফিলতি ও শৈথিল্যতা দেখা দিলে কঠোর শাস্তি দেয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026