1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা : মাহাদী আমিন পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের চুক্তি আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ নুরকে দেখতে হাসপাতালে দুই মন্ত্রী পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বাস ভাড়া যাত্রীপ্রতি ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত! ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয়জন বরখাস্ত বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ল, প্রতিবেশী দেশগুলোতে কত? অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত পটিয়ায় বগি লাইনচ্যুত, কক্সবাজারের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

ব্রাজিলকে কাঁদিয়ে কোপা শিরোপা জিতল আর্জেন্টিনা, ঘুচল ২৮ বছরের আক্ষেপ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রবিবার ভোরের ফাইনালে নেইমারদের ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচে আর্জেন্টিনার পক্ষে জয়সূচক গোলটি করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

ম্যাচের ২২তম মিনিটে ডি পলের দুর্দান্ত পাসে অসাধারণ দক্ষতায় ব্রাজিলের জালে বল পাঠান ডি মারিয়া। তাই ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডি মারিয়া। কোপা আমেরিকায় এটি আর্জেন্টিনার ১৫ তম শিরোপা। শিরোপাসংখ্যায় এখন যৌথভাবে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। এই জয়ের মধ্যদিয়ে লিওনেল মেসির শিরোপা-খড়ার অবসান হলো। ক্লাব পর্যায়ের সব কিছু জেতা মেসি এবার ট্রফি জিতলেন নিজ দেশ আর্জেন্টিনার হয়েও।

১৪ বছর পর কোনো বড় আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৭ সালের কোপার সেই ফাইনালে অবশ্য ব্রাজিল জিতেছিল ৩-০ গোলে। এবার প্রতিশোধ নিল মেসিরা। ১৯৯৩ সালে কোপার শিরোপা জেতার ২৮ বছর পর আজ আবার শিরোপা জয়ের স্বাদ পেল আর্জেন্টিনা। অন্যদিকে, ঘরের মাঠে শিরোপাবঞ্চিত হয়ে মাঠেই কেঁদে ফেলেছেন নেইমার জুনিয়ররা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026