1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বেনাপোল বন্দরে কেমিক্যাল ভর্তি ট্রাকে আগুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরের ৩২নং শেডের সামনে ভারতীয় একটি কেমিক্যাল ভর্তি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বন্দরের অভ্যন্তরে ভারতীয় একটি কেমিক্যাল বোঝাই ট্রাকে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, ঢাকার আমদানিকারক স্ট্যান্ডার্ট ফিনিস অয়েল কোম্পানি ভারত থেকে এক হাজার বস্তা কেমিক্যাল আমদানি করে যার আমদানিমূল্য ৮ হাজার মার্কিন ডলার। এর রফতানিকারক কলকাতা মেড ইমপেক্স লিমিটেড।

পণ্যচালানটি একটি ট্রাকে করে বন্দরের ৩২ নাম্বার শেডের সামনে অনলোডের জন্য অপেক্ষা করছিল। কোন কিছু বোঝার আগেই বৃস্টির পানি পড়ে ট্রাকে থাকা কেমিক্যালে আগুন ধরে যায়। বন্দর কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। তবে কী কারণে আগুন লেগেছে সেটা তদন্তে কমিটি গঠন করা হবে বলে পরিচালক জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026