1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মানিকগঞ্জে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। জুন মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স’ আয়োজন করতে যাচ্ছে রংপুরে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের আর্থিক সহায়তা বিতরণ কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর: সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ১০০ দিনে সরকারের একাধিক জনমুখী সিদ্ধান্ত বাস্তবায়ন: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়; অংশ নেবেন রাষ্ট্রপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২৮ মে অলাভজনক ও অসংগতিপূর্ণ উন্নয়ন প্রকল্প বাদ দেওয়ার উদ্যোগ সরকারের বাংলাদেশ ও আইএমএফের নতুন তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচি শুরুর সিদ্ধান্ত উচ্চ প্রযুক্তির চিপের চাহিদা ও উৎপাদন বৃদ্ধিতে সিঙ্গাপুরে ৬ শতাংশ প্রবৃদ্ধি

ফোনালাপ ফাঁসের পর এসপি-এএসপি বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

সম্প্রতি পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাদের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়নকে ঘিরে নিজেদের মধ্যে ফোনালাপ ফাঁসের পর এক এসপি ও এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের সাময়িকভাবে বরখাপ্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক আচরণবিধি লঙ্ঘন করায় পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্তকৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন রাজশাহী র‌্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হক (বিপি-৭৮০৮১২১৫৯৪) এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান (বিপি-৯১১৬১৭৮৩০৯)।

এস এম ফজলুল হকের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্ত কালে তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতাপ্রাপ্ত হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

পৃথক প্রজ্ঞাপনে একইভাবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি র‌্যাবে একযোগে ৪৮ জন পুলিশ সুপারকে পদায়নের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রেকর্ড ফাঁস হয়। যেখানে সেনাবাহিনী ও র‌্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন হয়েছে। পরে জানা যায়, ওই আপত্তিকর কথোপকথনে জড়িত দুজন হলেন রাজশাহী র‌্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত এস এম ফজলুল হক এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসান।স্ত করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026