1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

ঘূর্ণিঝড় ইয়াস আরও শক্তিশালী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ১৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকউত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস কিছুটা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১১ কিলোমিটার। এটি দমকা বাতাস হিসেবে ১২৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি আজ মঙ্গলবার দুপুর বা বিকেলের মধ্যেই ক্যাটাগরি ১ মাত্রার শক্তিশালী ঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি আগামীকাল বুধবার বিকেল বা সন্ধ্যার দিকে আরও শক্তিশালী হয়ে ভারতের উত্তর ওডিশা থেকে পশ্চিমবঙ্গের মাঝামাঝি যেকোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন না হলে এটি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম।

আগামীকাল দুপুর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত খুলনা উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানার ঝুঁকি তুলনামূলক বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সকাল ৮টায় ঘূর্ণিঝড়টি মোংলা‌ সমুদ্রবন্দর থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের গতিপথ যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

ঘূর্ণিঝড়টি উত্তর বঙ্গোপসাগরের কাছে চলে আসায় উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো বাতাসসহ বৃষ্টি হতে পারে দিনে ও রাতের যেকোনো সময়। এ ছাড়া সমুদ্র উত্তাল থাকায় ও আগামীকাল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের প্রভাবে উপকূলীয় এলাকার কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে। কাজেই ওই এলাকার অধিবাসীদের সাবধানে থাকতে বলা হয়েছে।

গতকাল সোমবার রাতে দেশের বেশির ভাগ স্থানেই ঝোড়ো বাতাস আর বজ্রসহ বৃষ্টিতে ভ্যাপসা গরম কমেছে। আজ থেকে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইবে। দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026