1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ ছাত্রদলের ভুয়া কমিটি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কতা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৭, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা সুবিধা বাতিল গাংনীতে সরঞ্জাম ও নগদ টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান শুরু

নৌপরিবহন মন্ত্রণালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ১৯৯ বার দেখা হয়েছে

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে সংস্থা প্রধানদের নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্য পূরণে ‘মনিটরিং টিম’ গঠনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস কক্ষে মন্ত্রণালয়ের সাথে এর আওতাধীন ১১টি দপ্তর ও সংস্থার ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উক্ত নির্দেশনা দেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় মন্ত্রণলয়ের পক্ষে এবং ১১টি সংস্থার প্রধানগণ সংস্থার পক্ষে স্বাক্ষর করেন।
সংস্থাগুলো হলো- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন অধিদপ্তর, জাতীয় নদী রক্ষা কমিশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ মেরিন একাডেমি, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, পায়রা বন্দর কর্তৃপক্ষ।
শাজাহান খান বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহে ব্যাপক কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিগত সময়ের চেয়ে সংস্থাগুলোর কর্মকা- অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকারের সঠিক দিক নির্দেশনায় নৌপরিবহন মন্ত্রণালয় উন্নয়নমূলক কর্মকা- বাস্তবায়ন করে চলেছে। আগামী অর্থ বছরকে (২০১৭-১৮) চ্যালেঞ্জ হিসেবে নিয়ে শতভাগ কাজ সম্পন্ন করতে সংস্থা প্রধানদের পুনরায় নির্দেশনা দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026