1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

কোকো স্মৃতি গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ৬ নভেম্বর শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আগামী ৬ নভেম্বর থেকে পাহাড়তলী শাহাজাহান মাঠে শুরু হবে । দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে মাঠে পিচ তৈরির কাজ শুরু হবে। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল শনিবার বিকালে শাহাজাহান মাঠে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি সভায় দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও জাতীয়তাবাদী যুব দল চট্টগ্রাম মহানগরের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বক্তব্য রাখেন। তিনি বলেন সকলের সহযোগিতায় সফল ফুটবল টুর্নামেন্টের মত সফল টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টেরও আয়োজন করব আমরা। উদ্বোধনী দিনে বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালক ইসরাফিল খসরু সহ দেশের তারকা ক্রিকেটাররা মাঠে উপস্থিত থাকবেন। সভায় সকলের মতামতের ভিত্তিতে মাঠ তৈরী, খেলা পরিচালনা ও বিভিন্ন অবকাঠামো তৈরী ও প্রনয়ণে বিভিন্ন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জানানো হয় বিভিন্ন উপ কমিটি গঠনের মাধ্যমে টুর্নামেন্টের নীতিমালা প্রণয়নের পর অংশগ্রহণকারী দলের এন্ট্রি আহবান করা হবে। আকর্ষণীয় ট্রফি সহ টুর্নামেন্টের প্রাইজমানি থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য দুই লক্ষ টাকা ও রানার আপ দলের জন্য এক লক্ষ টাকা। প্রত্যেক ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ পাবেন ট্রফি সহ পাঁচ হাজার টাকা অর্থ পুরস্কার। শহীদুল্লাহ বাহারের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি ফজলুল হক সুমনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ক্রীড়া সাংবাদিক এ জেড এম হায়দার, সাইফুল্লাহ চৌধুরী, মোহাম্মদ ফারুক, ক্রিকেট কোচ তপন দত্ত, মাহাবুবুল করিম মিঠু, আমিনুল হক, চট্টগ্রাম মহানগর যুবদল সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, মিয়া হারুন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, খুলশি থানা যুবদলের আহবায়ক হেলাল, সহ সাধারণ সম্পাদক চট্টগ্রাম যুবদল শাহজালাল পলাশ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিবুল হক বাপ্পি, মাস্টার আরিফ ইউনুস মুন্না, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব রাজু খাঁন, পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মামুনুর রশিদ মামুন প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026