1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সীতাকোট বৌদ্ধ বিহার পরিদর্শনে দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

দিনাজপুরের নবাবগঞ্জে প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অমূল্য নিদর্শন ঐতিহাসিক ‘সীতাকোট বৌদ্ধ বিহার’ সরেজমিনে পরিদর্শন করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তারা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাচীন এই বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পৌঁছান।

পরিদর্শনের সময় তারা প্রাচীন স্থাপনার বিভিন্ন সংরক্ষিত অংশ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ইট নির্মিত কাঠামো ঘুরে দেখেন। এ সময় স্থানীয় গবেষক ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে সীতাকোট বিহারের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক তাৎপর্য সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

সফরকালে মন্ত্রী দ্বয় বিহারটির বর্তমান রক্ষণাবেক্ষণ পরিস্থিতি, সংরক্ষণ কার্যক্রমের গতি এবং দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন। ঐতিহ্যবাহী এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটিকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করে দেশের পর্যটন শিল্পে অবদান রাখার সুযোগ নিয়ে তারা উপস্থিত কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার, সহকারী কমিশনার (ভূমি) সাইফ উদ্দিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম এবং রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহসহ স্থানীয় প্রশাসনিক প্রতিনিধিরা।

সীতাকোট বৌদ্ধ বিহার উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বৌদ্ধ স্থাপত্য নিদর্শন। ইতিহাসপ্রেমী ও গবেষকদের কাছে এটি অত্যন্ত আকর্ষণের স্থান হলেও পর্যাপ্ত যোগাযোগ অবকাঠামো, প্রচার-প্রচারণা এবং পর্যটনবান্ধব ব্যবস্থাপনার অভাবে এর পূর্ণ সম্ভাবনা এতদিন কাজে লাগানো সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং পর্যটন বোর্ডের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সীতাকোট বিহারের সঠিক সংরক্ষণ নিশ্চিত হবে এবং একে কেন্দ্র করে এলাকায় একটি সমৃদ্ধ পর্যটন হাব গড়ে উঠবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026