1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

এশিয়ান গেমস ক্রিকেট: বাংলাদেশের কোয়ার্টারের প্রতিপক্ষ জানা গেল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসে যদি কোন ইভেন্ট থেকে বাংলাদেশ স্বর্ণপদক আশা করতে পারে, সেটা ছেলেদের ক্রিকেট ঘিরে গড়া মঞ্চ। জাপানে যাওয়ার আগে অধিনায়ক লিটন দাসও স্বর্ণের জন্য লড়াই করতে চান জানিয়ে দেশ ছেড়েছেন। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি কোয়ার্টার দিয়ে লড়াই শুরু হবে বাংলাদেশের। গ্রুপপর্বে খেলে সেখানে একটি দল প্রতিপক্ষ হয়ে আসবে। শনিবার ঠিক হল সেই প্রতিপক্ষ, মালয়েশিয়াকে কোয়ার্টারে পেয়েছে টিম টাইগার্স। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান সরাসরি কোয়ার্টারে জায়গা করে নিয়েছে। অন্যদিকে এই চার দলের বিপক্ষে ওই রাউন্ডে খেলবে দুটি গ্রুপে লড়াই করা ৬ দলের মধ্যে থেকে উঠে আসা ৪ দল। ‘এ’ গ্রুপে ছিল নেপাল, আফগানিস্তান এবং স্বাগতিক জাপান। ‘বি’ গ্রুপে ছিল মালয়েশিয়া, হংকং এবং ওমান। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের। সেখানে থেকে দুই ম্যাচ খেলে ১ জয় ও ১ ম্যাচে ফলাফলহীন থাকায় ৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে জায়গা করে নিয়েছে মালয়েশিয়ানরা। ওমানের বিপক্ষে তাদের শেষ ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়। একই গ্রুপে থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টারের টিকিট কেটেছে হংকং, তাদের প্রতিপক্ষ পাকিস্তান। উপরের ম্যাচ দুটির জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন নেপাল, কোয়ার্টারে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই গ্রুপে দ্বিতীয় হয়েছে আফগানিস্তান, প্রতিপক্ষ পেয়েছে ভারতকে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লড়বে বাংলাদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026