1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

আমিরুলের জোড়া গোলে ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসের পুরুষ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ‘এ’ পুলের ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে রোমান সরকারের দল। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন আমিরুল ইসলাম। অন্য গোলটি করেছেন রাসেল মাহমুদ জিমি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আমিরুল ইসলাম। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথম ১৫ মিনিট শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য আর কোনো গোল হয়নি। ফলে বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল লাল-সবুজের দল।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৩১ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল। এরপর ৩৭ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশের লিড ৩-০ করেন জিমি।

চতুর্থ কোয়ার্টারে একটি গোল শোধ করে ইন্দোনেশিয়া। ৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আল আরধ আওলিয়া গোল করলে ব্যবধান কমে দাঁড়ায় ৩-১। তবে এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের পয়েন্টসংখ্যা আরও বাড়ল। এর আগে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026