1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশ | খবর ১৪ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান সরেজমিন পরিদর্শনের নির্দেশ | খেলাধুলা শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব : রুহুল কবির রিজভী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ফিরছে বিসিবি-রবি বোলার হান্ট ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

১৪ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান সরেজমিন পরিদর্শনের নির্দেশ | খেলাধুলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির আবেদন যাচাই করতে ১৪টি প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌসের সই করা এক চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে জানানো হয়, এসব প্রতিষ্ঠানের আবেদন যাচাইয়ের উদ্দেশে সরেজমিন পরিদর্শন করে দ্রুত প্রতিবেদন দাখিল করতে হবে। ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২১ (সংশোধিত-২০২৩)’ অনুযায়ী তথ্যাদি সঠিক আছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:

টাঙ্গাইলের পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়;

রাজবাড়ীর আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়;

জামালপুর সদরের অ্যাডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়;

জামালপুরের সরিষাবাড়ীর দাসেরবাড়ী হাফিজাতুল-আনোয়ার আইডিয়াল স্কুল;

গাইবান্ধার ফুলছড়ির হোসেনপুর মুসলিম একাডেমি;

কিশোরগঞ্জের ওয়াহিদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ;

ঢাকার সাভারের গুমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ;

জয়পুরহাটের মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ;

ঢাকার ভাটারার সাঈদনগর জুনিয়র স্কুল;

ঢাকার দোহারের উদয়ন প্রিপারেটরী অ্যান্ড হাই স্কুল;

এর পাশাপাশি দাসেরবাড়ী হাফিজাতুল-আনোয়ার আইডিয়াল স্কুলের নিম্ন মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি ও মাধ্যমিক পর্যায়ে পাঠদানের আবেদন এবং সাঈদনগর জুনিয়র স্কুলের মাধ্যমিক পর্যায়ে পাঠদান ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতির আবেদন আলাদাভাবে যাচাই করা হবে।

পরিদর্শন কর্মকর্তাদের ৯ম ও ১০ম শ্রেণির বিভাগভিত্তিক শিক্ষার্থীর তথ্য সংগ্রহের পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে সুস্পষ্ট মতামত দিতে বলা হয়েছে। একইসঙ্গে পরিদর্শন প্রতিবেদনের সাথে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও দালিলিক প্রমাণ যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নীতিমালার শর্ত পূরণ ও পরিদর্শনের তথ্য যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চিঠির অনুলিপি ঢাকা, রাজশাহী, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026