1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বরগুনার আমতলীতে আখরোট খেয়ে একই শ্রেণির সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং চলাকালে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা হলো সপ্তম শ্রেণির এলমা, সামিয়া, মীম, ফাতেমা, তানিয়া, উর্মি ও মরিয়ম।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেলে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী তার প্রবাসী বাবার আনা আখরোট বিদ্যালয়ে নিয়ে আসে এবং সহপাঠীদের মধ্যে বিতরণ করে। ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী ওই আখরোট খায়। পরে সান্ধ্যকালীন কোচিং চলার সময় একে একে সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের শ্বাসকষ্ট শুরু হলে শিক্ষকরা অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাত পৌনে ১০টার দিকে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলাইমান হোসেন জাগো নিউজকে জানান, কোচিং শুরু হলে প্রথমে তিনজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে আরও কয়েকজন অসুস্থ হলে মোট সাত ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শুভেন্দু রায় বলেন, অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা শ্বাসকষ্ট, অস্থিরতা ও বমির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. হিমেল পাল জাগো নিউজকে বলেন, ‘অসুস্থ অবস্থায় সাত শিক্ষার্থীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সম্ভবত আখরোটে কোনো ফুড পয়জনিং হয়েছিল। অসুস্থ শিক্ষার্থীদের স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026