1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ওমান উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় ইরানের তেলবাহী ট্যাংকার এম/টি কায়লো ডুবে গেছে সৌদি প্রো লিগে আল নাসরকে হারিয়ে আল ইত্তিহাদের ঐতিহাসিক জয়, চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেল রোনালদোরা ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদের সঙ্গে পুতিনের ক্রেমলিনে বৈঠক স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে বড় ব্যবধানে হেরেছে অ্যাতলেটিকো মাদ্রিদ ঠাকুরগাঁওয়ে দুদিনের সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবন ও কারবারের দায়ে রাজু মোল্লার ৬ মাসের কারাদণ্ড সাভারের আমিনবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান: বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা বরদাস্ত করা হবে না ভবিষ্যতে জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী রাষ্ট্র গঠনে নেতাকর্মীদের চার দফা বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীর ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফেরাতে বহুমুখী টুর্নামেন্ট চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
রাজশাহী — জেলা প্রতিনিধি
রাজশাহীর হারানো ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুমুখী ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা ও নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ার পর টাইব্রেকারে ৩-২ গোলে দুর্গাপুর উপজেলা দলকে পরাজিত করে মোহনপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। গত ২২ আগস্ট এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর এবং পুলিশ সুপার মামুন অর রশিদ।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, খেলায় হার-জিত স্বাভাবিক, তবে এর মাধ্যমে রাজশাহীর ক্রীড়াঙ্গনেরই সামগ্রিক বিজয় নিশ্চিত হয়। বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে চাঙা করতে তরুণ সমাজকে মাঠে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। নতুন প্রজন্ম যেন মাদক, মোবাইল আসক্তি ও অন্যান্য সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে মেধার সঠিক বিকাশ ঘটাতে পারে, সেটাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
রাজশাহীর ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়ন, মাঠ সংস্কার এবং দ্রুত ফ্লাডলাইট সচল করতে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে এই মাঠে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল দল এবং দেশের শীর্ষস্থানীয় ক্রিকেট দলগুলোর অংশগ্রহণে বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া রাজশাহী মহানগরীর প্রায় ১৬টি অবহেলিত ও খেলার অনুপযোগী ছোট-বড় মাঠ সিটি কর্পোরেশনের উদ্যোগে সংস্কার করে সবুজ ও উপযোগী মাঠে রূপান্তর করা হবে।
ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার লক্ষে রাজশাহী শহরের স্কুল ও কলেজগুলোতে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মরণে ‘ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট’ এবং ভবিষ্যতে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন তিনি।
টুর্নামেন্টের সমাপনী দিনে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য বেশ কয়েকজন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়। এর মধ্যে দুর্গাপুর উপজেলা দলের পলাশ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং একই দলের জুবায়ের ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়া মোহনপুর উপজেলা দলের বাদল টুর্নামেন্টের সামগ্রিক সেরা খেলোয়াড় এবং আবু রায়হান সেরা গোলকিপারের পুরস্কার অর্জন করেন। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026