1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে সরকার-বিরোধী আলোচনা অব্যাহত: চিফ হুইপ সীমান্তে চোরাচালান, মাদক ও পুশ-ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ রাজধানীতে আইন-শৃঙ্খলা উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ মৎস্য ও প্রাণিসম্পদের সিলযুক্ত ও পরীক্ষিত মাংস বিক্রি করতে হবে: ডিএসসিসি প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচি শুরু যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত: পেজেশকিয়ান নতুন শুল্ক এড়াতে কানাডার কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে সদর দপ্তর স্থানান্তরের আহ্বান ট্রাম্পের অভিনয়কে পাপ বলে ধর্মচর্চায় কাটাতে চান পপি, জয় ও বাপ্পারাজের প্রশ্ন

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে
অর্থ বাণিজ্য ডেস্ক
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া নতুন এই চুক্তিকে একটি ‘অসাধারণ চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর।
রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সার্জিও গোর জানান, চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে হওয়া এই চুক্তির আওতায় বাংলাদেশ প্রাথমিক ক্রয়াদেশের তুলনায় অনেক বেশি পরিমাণ অর্থ ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই চুক্তির আওতায় ঠিক কতটি বা কোন মডেলের বোয়িং উড়োজাহাজ কেনা হবে কিংবা চুক্তির মোট আর্থিক পরিমাণ কত, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিবরণ দেননি তিনি। সার্জিও গোরের এই বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকা এসেছিলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ এই দূত। সেই সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তবে সেসময় বোয়িং কেনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এভিয়েশন খাতের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে এর আগে বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ ক্রয়ের চুক্তি হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন ধাপে এই ক্রয়াদেশের পরিকল্পনা বাড়ানো হয়। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত উড়োজাহাজ কেনার এই সিদ্ধান্ত দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিধি বিস্তার এবং কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026