1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে সরকার-বিরোধী আলোচনা অব্যাহত: চিফ হুইপ সীমান্তে চোরাচালান, মাদক ও পুশ-ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ রাজধানীতে আইন-শৃঙ্খলা উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের তাগিদ মৎস্য ও প্রাণিসম্পদের সিলযুক্ত ও পরীক্ষিত মাংস বিক্রি করতে হবে: ডিএসসিসি প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচি শুরু যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত: পেজেশকিয়ান নতুন শুল্ক এড়াতে কানাডার কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে সদর দপ্তর স্থানান্তরের আহ্বান ট্রাম্পের অভিনয়কে পাপ বলে ধর্মচর্চায় কাটাতে চান পপি, জয় ও বাপ্পারাজের প্রশ্ন

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
বাংলাদেশ ডেস্ক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটারের সমন্বয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই হালনাগাদকৃত তালিকা প্রকাশ করেন।
ইসি সচিব জানান, গত ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নতুন ভোটার হিসেবে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হালনাগাদ প্রক্রিয়ায় দেশে নতুন ভোটার বৃদ্ধি পেয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন। প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, মোট ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ২৬৭ জন।
ভোটার তালিকা আইন, ২০০৯-এর বিধান অনুযায়ী গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর ২৪ আগস্ট পর্যন্ত নির্ধারিত ফরমের মাধ্যমে তালিকা বিষয়ে বিভিন্ন দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করে ইসি। প্রাপ্ত আবেদনগুলো ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করার পর ২৮ আগস্টের মধ্যে তা মূল তালিকায় সংযোজন করা হয়। আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে আজ এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইন অনুযায়ী ভোটের অন্তত ৪৫ দিন পূর্বে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হয়। সেই হিসেবে আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। ইসি প্রথমে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে এই স্থানীয় নির্বাচন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলা, সিটি করপোরেশন এবং জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026