1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের নিবন্ধনে জাতীয় ডেটাবেজ তৈরির প্রস্তাব বিচারে সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সাফল্য: অ্যাটর্নি জেনারেল নারীদের কর্মসংস্থান ও সুবিধাবঞ্চিতদের উন্নয়ন সরকারের মূল লক্ষ্য: বিরামপুরে সেলাই মেশিন ও চেক বিতরণকালে সমাজকল্যাণ মন্ত্রী নারীদের কর্মসংস্থান ও সুবিধাবঞ্চিতদের উন্নয়ন সরকারের মূল লক্ষ্য: বিরামপুরে সেলাই মেশিন ও চেক বিতরণকালে সমাজকল্যাণ মন্ত্রী কক্সবাজার সুসজ্জিতকরণসহ পর্যটন খাত প্রসারে সরকারের মাস্টারপ্ল্যান তিন বছরের মধ্যে দেশে ফ্যামিলি ও কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা: দিনাজপুরের অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশে সব সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে ভিসাসংক্রান্ত জটিলতায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় হটলাইন চালু করছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হরতাল-অবরোধেও অটোপাসের সুযোগ নেই: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বাংলাদেশে সব সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

রাজধানী ডেস্ক

বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সুদীর্ঘকাল ধরে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছে উল্লেখ করে দেশে কোনো ধরনের বিভাজনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের মূল ভিত্তি।

শুক্রবার রাজধানীতে আয়োজিত ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের অসাম্প্রদায়িক চেতনা রক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এই আলোচনার আয়োজন করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী তার বক্তব্যে দেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। যারা মুক্তিযুদ্ধের এই ঐতিহাসিক অবদান ও চেতনাকে ভুলে যেতে চায় কিংবা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করে, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক স্বাধীনতায় বিশ্বাস করে না।

দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিস্থিতি পর্যালোচনা করে মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রীয় কাঠামোর প্রধান দুর্বলতা হলো একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে না পারা। বিগত দেড় দশকে দেশের প্রশাসনিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংকুচিত করা হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন, অতীত অধ্যায়ের রাজনৈতিক ও সামাজিক ক্ষত কাটিয়ে উঠে দেশকে একটি নতুন ও টেকসই গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য।

সামাজিক ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা প্রসঙ্গে তিনি সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মীয় অনুভূতিকে মূলধন করে সমাজে বিভেদ সৃষ্টি করার পাঁতারা করছে। ভবিষ্যতে নানা অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে সামাজিক রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, তার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিভাজন তৈরি করে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের যেকোনো মূল্যে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।

দেশের সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য টিকিয়ে রাখার ওপর জোর দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, একটি সফল ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রের প্রথম ও প্রধান দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানে কাজ করা। জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের সমান অধিকার ও সামাজিক বিচার নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা এবং নাগরিক সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026