1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

ছিনতাই হয়ে যাবে কি স্বাধীনতা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার দেখা হয়েছে

নূরুল মোমেন খান চৌধুরী (রুমী)
এই উপমহাদেশে দ্বিজাতিতত্তের ভিত্তিতে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন দেশের উন্মেষ ঘটেছিল।পাকিস্তানের শাসন, শোষণ ও নিপীড়নের নাগপাশ থেকে মুক্ত হবার অভিপ্রায়ে বংলার মুক্তিকামী মানুষেরা ঝাঁপিয়ে পড়েছিল লাল সবুজের পতাকা অর্জনের আকাঙ্খায়।মুক্তিযুদ্ধের ভিত্তিতে ধর্মনিরপেক্ষ চেতনায় যে দেশ স্বাধীন হলো। বাঙালী জাতীয়তাবাদ যার মূল মন্ত্র।আধ্যাত্মিক সাধক লালনের সব মানুষের বাংলাদেশ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক বাংলাদেশ আজ কোনদিকে যাচ্ছে।এখানে সব ধর্মের মাানুষ সমান অধিকার নিয়ে বাস করবে।বিভিন মত ও পথের সঠিক সমন্বয় হচ্ছে গনতন্ত্রের আসল সৌন্দর্য। তা না করে কেউ ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করছে আবার কেউ বাউল সম্প্রদায়ের উপর আঘাত করছে, শত শত মাজার ভাঙছে যা একটা মুক্তিযুদ্ধের ভিত্তিতে অর্জিত দেশের চিত্র হতে পারেনা।লক্ষ লক্ষ প্রানের বিনিময়ে ও মা বোনের ইজ্জতের বদৌলতে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তাকে অবমাননা করার অধিকার কারও নেই। তা ছাড়া মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা কে হেয় করে বা অস্বীকার করে কারও এ দেশের নাগরিক হিসাবে নিজেকে দাবী করা সাজে না।একটা বৈষম্যহীন সমাজব্যবস্হা গড়ার জন্য মুক্তিযুূদ্ধ হয়েছিল। চুয়ান্ন বছরে সে স্বপ্ন অর্জিত না হওয়ায় চব্বিশের জুলাই গন আন্দোলন। স্বাধীনতা আর জুলাই আন্দোলন কে এক করে ফেলারও কোন অবকাশ নেই।বৈষম্যহীন সমাজ গড়ার জন্য জুলাই আন্দোলন অবধারিত ছিল তবে মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করে যদি এটাকে গুরুত্ব বেশি দেওয়া হয় তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব মুল্যহীন হবে যা দেশ ও জাতির জন্য অকল্যান বয়ে আনবে ও দেশ বড় শক্তির প্রভাব বলয় সৃষ্টির ক্রিয়ানকে পরিনত হবে। তখন স্বাধীনতা ছিনতাই হয়ে যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026