1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নতুন রেকর্ড দেশের জ্বালানি তেলের দামে টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বিসিবির নতুন কাঠামোর ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত টাকা? প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সফর: নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি স্লোগান ১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে নানা আন্তর্জাতিক লড়াই গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয়: চীনা রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৮

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ২২৬ বার দেখা হয়েছে

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পটি মঙ্গলবার বিকেলে পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে আঘাত হানে। ৫.৮ মাত্রার এ ভূমিকম্পটির স্থায়িত্ব ছিলো ৮ থেকে ১০ সেকেন্ড। খবর: দ্য ডন’র।

১০ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটি সবচেয়ে বড় আঘাত করে আজাদ কাশ্মীরের মিরপুরে। এছাড়া পাঞ্জাবের প্রায় সবগুলো শহরেই এটি অনুভূত হয়। সীমান্তবর্তী খাইবার পাখতুনের কিছু অংশেও কম্পন টের পান সেখানকার অধিবাসীরা।

এছাড়া দেশের ইসলামাবাদ, মিরপুর, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, লাহোর, শিয়ালকোট, শারগোধা, মানসেহেরা, গুজরাট, চিত্রাল, মালাকান্দ, মুলতান, শাংলা, বাজাউর, সোয়াত, শাহিওয়াল এবং রাহিম ইয়ার খান অঞ্চলগুলোতেও স্বল্পমাত্রার ভূ-কম্পন অনুভূত হয়।

মিরপুরের বিভাগীয় কমিশনার সৈয়দ মোহাম্মদ তৈয়ব জানান, ‘মিরপুরে ভূমিকম্পে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে তিনজন শিশুও ছিলো। নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকি ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আরও অন্তত একশ জন আহত হয়েছেন ভূমিকম্পের কবলে পড়ে।’ এছাড়া আহতদের মধ্যে ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে কমিশনার জানিয়েছেন।

ডিজি ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স মেজর জেনারেল আসিফ গফুর জানান, এরমধ্যেই সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এজেকে এবং আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযানে সেনাদের অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৫ সালে এ এলাকায় শক্তিশালী একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026