1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাপ্তাহিক ইমামতি ও নামাজের সময়সূচী প্রকাশিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

দেশমিডিয়া ডেস্ক

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় গত রবিবার (১৬ নভেম্বর) রাত থেকে আজ সোমবার (১৭ নভেম্বর) ভোর পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় আতঙ্ক সৃষ্টি হলেও, কোনো প্রাণহানি বা বড় ধরনের সম্পদের ক্ষতি হয়নি।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) জানে আলম জানান, রবিবার রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরিত হয়। এর কিছু সময় পর, মহাখালীর আমতলী মোড়েও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে, মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত পানির ট্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়দের সহায়তায় এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

এদিকে, রাজধানীতে এই ধরনের ঘটনা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায় ঘোষণাকে কেন্দ্র করে বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

রবিবার রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। রাত ৯টা ৪০ মিনিটে বাংলামোটর এলাকায় এবং শ্যামপুর এলাকায় তিনটি ককটেল বিস্ফোরিত হয়, যার ফলে মেহেদী নামের এক ব্যক্তি আহত হন। রাত ১০টার দিকে গাবতলী এবং মহাখালীর রেলক্রসিং এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি প্রতিরোধে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রস্তুত রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026