1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুন মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স’ আয়োজন করতে যাচ্ছে রংপুরে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের আর্থিক সহায়তা বিতরণ কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর: সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ১০০ দিনে সরকারের একাধিক জনমুখী সিদ্ধান্ত বাস্তবায়ন: সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়; অংশ নেবেন রাষ্ট্রপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২৮ মে অলাভজনক ও অসংগতিপূর্ণ উন্নয়ন প্রকল্প বাদ দেওয়ার উদ্যোগ সরকারের বাংলাদেশ ও আইএমএফের নতুন তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচি শুরুর সিদ্ধান্ত উচ্চ প্রযুক্তির চিপের চাহিদা ও উৎপাদন বৃদ্ধিতে সিঙ্গাপুরে ৬ শতাংশ প্রবৃদ্ধি কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৪

ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে
জেলা প্রতিনিধি ,চাঁপাইনবাবগঞ্জ:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে ক্ষমতায় গেলে পদ্মা ও তিস্তার পানি বণ্টন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, যে কোনো নির্বাচিত সরকারই জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করবে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের গুরুত্বপূর্ণ নীতি কার্যকর করা সম্ভব নয়। একই সঙ্গে জোরপূর্বক দখলের মাধ্যমে অথবা স্বেচ্ছাচারের মাধ্যমে এটি অর্জন করা যায় না। তাই বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তবে পদ্মা ও ফারাক্কা, তিস্তা ইস্যুতে প্রাধান্য দেওয়া হবে।

মির্জা ফখরুল বলেন, পানির হিতসা, সীমান্তে হত্যা ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মতো বিষয়গুলোতে গুরুত্ব দিতে চান। তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা মনে রেখে এ ধরনের সহযোগিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। তবে তিনি অভিযোগ করেন, বর্তমান মোদি সরকার বাংলাদেশের ওপর বিভিন্ন চাপ প্রয়োগ করেছে এবং বিনিময়ে কোনো সহযোগিতা দেয়নি।

তিনি চিহ্নিত করেন যে, ক্ষমতায় আসার পর বিএনপি জনগণের স্বার্থ রক্ষা ও জাতীয় সমস্যা সমাধানের জন্য সক্রিয় ভূমিকা পালন করবে। পদ্মা ও তিস্তা নদীর পানি বণ্টন, সীমান্ত সুরক্ষা ও স্বার্থ সংরক্ষণ মূল অগ্রাধিকার হবে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ আয়োজনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026