1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

লকডাউন ঘিরে দেশে পেট্রোলিং বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

ঢাকা: আগামী ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি সামনে রেখে দেশে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, লকডাউন পরিস্থিতি নিয়ে সরকার পুরোপুরি সতর্ক রয়েছে এবং কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সহ্য করা হবে না।

তিনি আরও জানান, “লকডাউন ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, অস্ত্র উদ্ধারের কার্যক্রমও অব্যাহত রয়েছে। রাস্তার ধারে পেট্রোল বিক্রি করা যাবে না, কারণ এই পেট্রোল দিয়েই অঘটন ঘটানোর চেষ্টা করা হতে পারে।”

এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তিনি জনগণকে অনুরোধ করেন, যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে এবং আইন হাতে তুলে না নিয়ে বাহিনীর সহায়তায় সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, “এ ধরনের ঘটনায় পুলিশ ও সাধারণ মানুষকে একত্রে কাজ করতে হবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা যায়।”

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026