1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নতুন রেকর্ড দেশের জ্বালানি তেলের দামে টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বিসিবির নতুন কাঠামোর ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত টাকা? প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সফর: নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি স্লোগান ১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে নানা আন্তর্জাতিক লড়াই গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয়: চীনা রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

টেক্সাসে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর গুলিতে নিহত ২০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ২৩২ বার দেখা হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় ২০ জন নিহত হয়েছে। রবিবার টেক্সাসের এল পাসো শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২৬ জন। খবর বিবিসির।

স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র-মেক্সিকান সীমানা থেকে কয়েক মাইল দূরে সিয়ালো ভিস্তা শপিং মলের কাছে খুচরা বিক্রির দোকান ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারী হামলা চালায়।

২১ বছর বয়সী এক তরুণকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তিনিই একমাত্র হামলাকারী বলে মনে করা হচ্ছে। তাকে গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করেছেন মার্কিন জনপ্রতিনিধিরা।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম প্যাট্রিক ক্রুসিয়াস। এল প্যাসো থেকে প্রায় ৬৫০ মাইল (১০৪৬ কিলোমিটার) পূর্বে অ্যালেনের ডালাস-অঞ্চল নগরীর বাসিন্দা সে। হামলা চালাতে ৯ ঘণ্টা গাড়ি চালিয়ে এল পাসো শহরে এসেছিলো এই শেতাঙ্গ বর্ণবাদী।

হামলাকারী বন্দুক নিয়ে ওয়ালমার্টের শোরুমের প্রবেশের সিসিটিভি ফুটেজ। ছবি: বিবিসি

সিসিটিভির ছবি বন্দুকধারীর বলে নিশ্চিত হওয়া গেছে। মার্কিন মিডিয়াতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, একটি কালো টি-শার্ট ও কানে প্রোটেক্টর পরা একজন তরুণ একটি অ্যাসল্ট রাইফেল হাতে শোরুমটিতে ঢুকছেন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এটিকে “টেক্সাসের ইতিহাসের সবচেয়ে মারাত্মক দিন” হিসাবে বর্ণনা করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026