1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বিসিবির নতুন কাঠামোর ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত টাকা? প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সফর: নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি স্লোগান ১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে নানা আন্তর্জাতিক লড়াই গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয়: চীনা রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তায় শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী বিমানবন্দর

রিমোট কন্ট্রোল ব্যাটল ট্যাঙ্ক আনছে চীন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ২১৫ বার দেখা হয়েছে

অত্যাধুনিক সাঁজোয়া ট্যাঙ্ক আনছে চীন। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে ‘আনম্যানড ট্যাঙ্ক’ আবিষ্কার করেছে বেজিং। যা চলবে রিমোট কন্ট্রোলে। শুধু এরকম গ্রাউন্ড ট্যাঙ্ক নয়, মানুষ ছাড়াও উড়বে এমন এরিয়াল যান বা সহজ করে বললে ড্রোনও এখন বেজিংয়ের সামরিক সরঞ্জাম ভান্ডারে রয়েছে।

সোভিয়েত মডেলের এই টাইপ ৫৯ ট্যাঙ্ক ১৯৫০ সালে সর্বপ্রথম চীনা সেনারা ব্যবহার করে। তারপর থেকেই সে দেশে ওই ট্যাঙ্কের বিপুল উৎপাদন শুরু হয়। নিয়ম মেনে ওই ট্যাঙ্কের মডেলে বেশ কিছু পরিবর্তনও আনা হয়। সাধারণত এই ধরনের ট্যাঙ্কে ১০০ এমএম মর্টার, একটি ৭.৬২ এমএম মেশিন গান, একটি ১২.৭ এমএম অ্যান্টি এয়ারক্রাফট মেশিন থাকে। এক একটি ট্যাঙ্কে ৪ জন করে সেনা সদস্য থাকেন।
স্যাটেলাইট, এয়ারক্রাফট বা সাবমেরিন থেকে এসব ট্যাঙ্ক বা ড্রোন পরিচালনা করা যাবে। সরকারি টিভি চ্যানেলে এসব ট্যাঙ্কের সামরিক মহড়ার ফুটেজও দেখানো হয়েছে। এদের পোশাকি নাম টাইপ-৫৯ ব্যাটল ট্যাঙ্ক। তবে মহড়াতে ট্যাঙ্কের কিছু ত্রুটি ধরা পড়ায় এখনই সেটি লালফৌজের হাতে তুলে দিচ্ছে না বেজিং। বরং আরও কিছুদিন পরীক্ষা নিরীক্ষা করার পরই সেটি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। গতবছরে ভারত প্রথমবারের মতো তৈরি করেছিল চালকবিহীন ট্যাংক। সূত্র : কলকাতা 24×7।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026