1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বিসিবির নতুন কাঠামোর ঘরোয়া টুর্নামেন্ট বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত টাকা? প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সফর: নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি স্লোগান ১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে নানা আন্তর্জাতিক লড়াই গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয়: চীনা রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তায় শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী বিমানবন্দর

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ২০৭ বার দেখা হয়েছে

লাগাতার বৃষ্টিতে নেপালে বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯০ জন। নেপালে কাঠমান্ডু উপত্যকা এবং তরাই অঞ্চল বেশি প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এই অঞ্চলে একটানা বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিপাত হতে পারে আরো কয়েকদিন।

বন্যায় বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। উদ্ধারের কাজে নামানো হয়েছে বহু প্লাটুন সেনা, ও আধা সেনা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নেপালের বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। হিমালয়ের কোলে অবস্থিত এই দেশের দক্ষিণের অন্তত ২৫টি জেলা বন্যায় সব থেকে বেশি প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্ত হাজার হাজার পরিবার। বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ব্যাপক ভূমিধস। আর এই জোড়া বিপর্যয়ে প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

নেপাল পুলিশ জানিয়েছে, বন্যা ভূমিধসে শতাধিক লোক আহত হয়েছে। এছাড়া ৩৫ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বন্যা কবলিত এলাকাগুলোতে স্বাভাবিক জনজীবন থমকে গেছে। আপাতত বৃষ্টি থেকে পরিত্রাণের কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতর জানিয়েছে। সেক্ষেত্রে পরিস্থিতির আরো অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল।-এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026