1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সফর: নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি স্লোগান ১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে নানা আন্তর্জাতিক লড়াই গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয়: চীনা রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তায় শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী বিমানবন্দর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণ চুক্তি সই করলো মেঘনা ব্যাংক প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, রঞ্জনের জামিন বাতিল

আফগানিস্তানে গোয়েন্দা দফতরে বোমা হামলা, নিহত ১২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ২৩০ বার দেখা হয়েছে

আফগানিস্তানে গোয়েন্দা কার্যালয়ে তালেবান জঙ্গিদের গাড়ি বোমা হামলায় অন্তত ১২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৭৯ জন। রবিবার সকালে দেশটির গজনী প্রদেশে হামলার এই ঘটনা ঘটেছে। আফগান কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারে তালেবানদের আলোচনার কয়েক দিনের মধ্যেই হামলার এই ঘটনা ঘটল।

জাবিউল্লাহ মুজাহিদ নামে তালেবানদের মুখপাত্র সাংবাদিকদের এক বার্তায় বলেছেন, বিদ্রোহীরা গজনীর গোয়েন্দা কম্পাউন্ডের কাছে এই হামলা চালায়। যাতে ডজন খানেক গোয়েন্দা কর্মকর্তা নিহত অথবা আহত হয়েছে। হামলাস্থলটি রাজধানী কাবুল থেকে ৯০ মাইল দূরত্বে অবস্থিত। গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তাদের দুজন সদস্য মারা গেছেন। হামলায় আহত হয়েছেন ৮০ জন।

প্রাদেশিক গভর্নর এক ফেসবুক পোস্টে লিখেছেন, মোট ১২ জন মারা গেছেন, আর আহত হয়েছেন ১৭৮ জন। যাদের মধ্যে স্কুলগামী বেশ কয়েকজন শিক্ষার্থীও রয়েছে।

যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় জালমাই খালিজাদ নামে এক তালেবান মুখপাত্র বলেছিলেন, চারটি বিষয়ে আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে। যার মধ্যে রয়েছে বিদেশি সৈন্য প্রত্যাহার, তালেবানদের সন্ত্রাসী হামলা বন্ধে নিশ্চয়তা, স্থায়ীভাবে অস্ত্র সমর্পণ এবং আফগান বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা। সেপ্টেম্বরে আলোচনার পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে।

এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এই হামলাকে মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, তালেবানের মতো গোষ্ঠীর নেতারা কাতারে শান্তি আলোচনা করছেন। এ অবস্থায় এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার উদ্দেশ্য আমার বুঝে আসছে না। যাতে বেশকিছু নিরপরাধ মানুষকে জীবন দিতে হলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026