1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিউইয়র্কে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সফর: নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি স্লোগান ১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে নানা আন্তর্জাতিক লড়াই গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয়: চীনা রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তায় শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী বিমানবন্দর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুটি অংশগ্রহণ চুক্তি সই করলো মেঘনা ব্যাংক প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, রঞ্জনের জামিন বাতিল

১০০ ব্যবসায়ী নিয়ে আসছেন কোরিয়ার প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ১৯০ বার দেখা হয়েছে

আগামী ১৩-১৫ জুলাই কোরিয়ার প্রধানমন্ত্রী প্রায় ১০০ জন ব্যবসায়ী নিয়ে বাংলাদেশ সফর করবেন। কোরিয়া বাংলাদেশের পাওয়ার ও অবকাঠামো উন্নয়নে অধিক বিনিয়োগ করতে চায়। গত ২০১৭-২০১৮ অর্থ বছরে বাংলাদেশ কোরিয়ায় রপ্তানি করেছে ২৫৪.৮৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করা হয়েছে ১২৪০.৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এ বাণিজ্য ব্যবধান কমাতে উভয় দেশ একমত। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কং ইল এর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি। তিনি বলেন, কোরিয়া বাংলাদেশের তৈরি পোশাক খাতে দীর্ঘদিন ধরে কাজ করছে। তারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। খবর বাসসের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026