1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে বিরোধীদলীয় চিফ হুইপের শোক ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল অ্যাস্টন ভিলা সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার ইন্তেকাল দেশের বাজারে সোনার দাম ভরিতে কমলো ২,২১৬ টাকা গাজায় ইসরায়েলের বিমান হামলায় শিশু ও নারীসহ নিহত ৭, আহত অর্ধশতাধিক ডেভিড বেকহামের নতুন রেকর্ড: যুক্তরাজ্যের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যু হামের প্রাদুর্ভাব নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ডা. তাসনিম জারার, সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি

প্রশিক্ষণের নামে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা, ঢাকায় ফ্ল্যাট, গাড়ি সিভিল এভিয়েশনের পরিচালকসহ ২ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১১৩ বার দেখা হয়েছে

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিভিল এভিয়েশন একাডেমির পরিচালকসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষণ কোর্সের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে রাজধানীতে বিপুল সম্পদ গড়া, উত্তরায় আবাসিক এলাকায় ফ্ল্যাট ও নিজস্ব গাড়ি কেনার অভিযোগ পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

এ নিয়ে দুদকের চিঠি পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নিতে বেবিচককে নির্দেশও দিয়েছে। অভিযোগ ওঠা দুই কর্মকর্তা হলেনু সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ।

বেবিচক কর্মকর্তারা জানান, ওই দুই কর্মকর্তার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অনুপ কুমার তালুকদার বেবিচক চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। চিঠিতে প্রশিক্ষণের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী ২৫ এপ্রিল মন্ত্রণালয়কে এ বিষয়ে জানাতে নির্দেশনাও দেওয়া হয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, বেবিচকের ট্রেনিং একাডেমিতে সিএফআর, সিএনএস ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিনিস্ট্রেটিভ, এভিয়েশন সিকিউরিটি কোর্সের মতো একাধিক প্রশিক্ষণ কোর্স রয়েছে। চার দিন থেকে ৩০ দিন পর্যন্ত এসব কোর্সপ্রতি সর্বনিম্ন ৫০ হাজার থেকে চার লাখ টাকা বরাদ্দ রাখা হয়। পরিচালক প্রশান্ত কুমার গত দুই অর্থবছরে এমন অন্তত ৩৫০টি কোর্সের ব্যবস্থা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026