1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে বিরোধীদলীয় চিফ হুইপের শোক ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল অ্যাস্টন ভিলা সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার ইন্তেকাল দেশের বাজারে সোনার দাম ভরিতে কমলো ২,২১৬ টাকা গাজায় ইসরায়েলের বিমান হামলায় শিশু ও নারীসহ নিহত ৭, আহত অর্ধশতাধিক ডেভিড বেকহামের নতুন রেকর্ড: যুক্তরাজ্যের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যু হামের প্রাদুর্ভাব নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ডা. তাসনিম জারার, সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি

৮০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১১০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

তীব্র তাপপ্রবাহের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হয়েছে। একইসঙ্গে আট অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রাত ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোতে দুই নম্বর (পুনঃ) দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যান্য দিনের মতো আজও সকাল থেকে সূর্যের উজ্জ্বল কিরণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তবে বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এতে তাপমাত্রা কিছুটা কমে আসে।

অন্য পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল থেকে শনিবার (২০ এপ্রিল) সকাল পর্যন্ত সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রা বাড়তে পারে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026