1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

৮৫৪ কোটি টাকার সাইবার প্রতারণা! হোয়াট্‌সঅ্যাপে পাতা হত জাল, দেশ জুড়ে প্রতারিত বহু মানুষ বিনিয়োগকারীদের বলা হয়েছিল, একটি নির্দিষ্ট সময় পর থেকে বিনিয়োগ করা অর্থ প্রত্যাহার করে নিতে পারবেন তাঁরা। কিন্তু বিনিয়োগ পর্ব শেষ হতেই উধাও হয়ে যান সংস্থার কর্তারা।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৬৪ বার দেখা হয়েছে

বিনিয়োগের লোভনীয় ছক দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে কোটি কোটি টাকা প্রতারণার ঘটনা এ বার দেশের তথ্যপ্রযুক্তি রাজধানী বেঙ্গালুরুতে। অভিযান চালিয়ে পুলিশ ছয় প্রতারককে গ্রেফতার করেছে। আপাতত ভুয়ো সংস্থাটির পাঁচ কোটি টাকা ‘ফ্রিজ়’ করে রাখা হয়েছে।

 

 

মাসিক ভিত্তিতে ১ হাজার থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করলেই দৈনিক ভিত্তিতে মিলতে থাকবে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। হোয়াট্‌সঅ্যাস, টেলিগ্রামের মতো সমাজমাধ্যমের অ্যাপ ব্যবহার করে এ ভাবেই প্রতারণার জাল বিছিয়েছিলেন প্রতারকরা। বিপুল মুনাফার লোভে সেই ফাঁদে পা দেন বহু মানুষ। প্রতারকদের গ্রেফতারির সঙ্গে যুক্ত এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, এ ভাবেই লোভের বশে হাজার হাজার মানুষ ওই সংস্থায় বিনিয়োগ করেছিলেন। গড়ে প্রত্যেকের বিনিয়োগের অঙ্ক ছিল, ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত। এ ভাবে বাজার থেকে তোলা হয়েছিল মোট ৮৫৪ কোটি টাকা।

বিনিয়োগকারীদের বলা হয়েছিল, একটি নির্দিষ্ট সময়ের পর থেকে বিনিয়োগ করা অর্থ প্রত্যাহার করে নিতে পারবেন তাঁরা। কিন্তু বিনিয়োগ পর্ব শেষ হতেই উধাও হয়ে যান সংস্থার কর্তারা। টাকা তুলতে না পেরে প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন বিনিয়োগকারীরা। তাঁরা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ।

সিনিয়র পুলিশ আধিকারিক জানাচ্ছেন, বিনিয়োগ করা টাকা প্রতারকরা বিভিন্ন অনলাইন পেমেন্ট অপশন (অনলাইনে খরচ মেটানোর বিশেষ পদ্ধতি)-এর মাধ্যমে অন্যত্র ঘুরিয়ে দেন। তার পর সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্ট ঘুরে ক্রিপ্টোকারেন্সি বা গেমিং অ্যাপে মজুত হতে থাকে। এই পদ্ধতিতে টাকার উৎসের খোঁজ পাওয়া কঠিন। পুলিশ তদন্তে নেমে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছ’জনকে গ্রেফতার করেছে। শুধু বেঙ্গালুরুই নয়, এই প্রতারণাচক্রের জাল গোটা দেশেই ছড়িয়ে রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের। কর্নাটকের সীমা ছাড়িয়ে আরও একাধিক রাজ্যে বহু মানুষকে সর্বস্বান্ত করার পিছনেও ধৃত প্রতারকদের হাত রয়েছে বলেও মনে করছে পুলিশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026