1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণ প্রজন্মের হাতেই দেশের উন্নয়ন নির্ভর করছে: মির্জা ফখরুল ২৪ বছর পর বিশ্বকাপে তুরস্ক: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে সতর্ক কোচ মন্টেলা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার প্রয়াস নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী ওরা গলা টিপে ধরেই আমাকে মেরেছে: ক্রিকেটার নাঈম ডিএমপির বিশেষ অভিযানে তেজগাঁওয়ে গ্রেফতার ৬১ রাজধানীতে ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা: খুলশী থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা এফএসআরইউর জরুরি রক্ষণাবেক্ষণ: তিতাস এলাকায় আজ মধ্যরাত পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ মেট্রোরেলের ট্র্যাকে প্রাণীর অনুপ্রবেশ: সাময়িক বন্ধ ট্রেন চলাচল সিরাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

তথ্যফাঁসে জড়িত ৩১ চক্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৯০ বার দেখা হয়েছে

বাংলাদেশের কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্যফাঁসের বিষয়টি এখন টক অব দ্য বিশ্ব। সরকার বলছে, তথ্য ফাঁস হয়নি, কারিগরি ত্রুটিতে লাখ লাখ ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে গেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার কার্যালয়ের (ওআরজিবিডিআর) ওয়েবসাইট থেকে এ তথ্য ফাঁস হয়। এ প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার যুক্ত থাকায় নাগরিকদের সব তথ্যই ফাঁস হয়ে গেছে বলে বিভিন্ন মাধ্যম থেকে দাবি উঠেছে। আমার সংবাদ অনুসন্ধান চালিয়ে ৩১টি চক্র ও শতাধিক ব্যক্তির সন্ধান পেয়েছে। জড়িত ব্যক্তিরা আগারগাঁও নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর বলে নিজেকে পরিচয় দিচ্ছেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য দেয়া হচ্ছে। দীর্ঘদিন থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা অরক্ষিত থাকায় ক্ষুব্ধ দেশের অধিকাংশ মানুষ। জাতীয় নির্বাচনের আগে এমন তথ্য পাচারে অনেক হিসাব-নিকাশেই নাগরিকদের ভাবিয়ে তুলছে।
জানা গেছে, একজন নাগরিকের ৪০ ধরনের তথ্য সরকারের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কাছে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সার্ভারে গুরুত্বপূর্ণ অনেক মামলা ও অপরাধীদের বিষয়ে তথ্য রয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ সংখ্যা অর্ধশত। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথিও এতে সংরক্ষিত। এ ছাড়া ব্যক্তিপর্যায়ে মোবাইল নম্বর, ইমেইল, চিকিৎসার রিপোর্টসহ নিত্যদিনকার অনেক সেবাই এখন অনলাইনে দেয়া হচ্ছে। আর্থিক লেনদেন, ব্যক্তিগত যোগাযোগ, ভূমিসেবা, আঙুলের ছাপ, চোখের আইরিশসহ অনেক স্পর্শকাতর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষাগত ফলাফল, বিভিন্ন অভিজ্ঞতার সনদসহ ব্যক্তির ছবি, স্থায়ী ও বর্তমান ঠিকানা আছে। বাংলাদেশের মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁসের সর্বশেষ ঘটনার খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ। গত ৭ জুলাই তাদের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এবারের তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে সরকারি একটি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026