1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশে বন্যা রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের জাতীয় কর্মকৌশল কমিটি গঠন গত জুন মাসে ৫৩০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২, আহত ৭৫০ সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে সর্বোচ্চ প্রস্তুতি সরকারের রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা পূর্বের পূর্ণাঙ্গ রূপে ফিরিয়ে আনার উদ্যোগ ইসলামাবাদে ওআইসি নারী সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ: ইরান-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পরিবেশের সুরক্ষায় দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৫ প্রদেশে মেয়েদের লেখাপড়ার অনুমতি দিলো তালেবান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৫১ বার দেখা হয়েছে

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা- ইউনিসেফ জানিয়েছে, আফগানিস্তানের পাঁচটি প্রদেশের গার্লস স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান সরকার। এই পাঁচ প্রদেশ হচ্ছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালখ, জুযজান ও সামানগান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উরুজগান।

 

ইউনিসেফের উপ-প্রধান ওমর আবদি গত সপ্তাহে কাবুল সফর শেষ করে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছে সাংবাদিকদের বলেন, আফগানিস্তানের মোট ৩৪ প্রদেশের মধ্যে পাঁচটির গার্লস স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান।

 

 

Impact Of Taliban On Women Education In Afghanistan In The Future

 

 

তিনি বলেন, তালেবান শিক্ষামন্ত্রী তাকে জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেয়েরা যাতে স্কুলে যেতে পারে সে লক্ষ্যে তালেবান সরকার একটি ‘গঠনকাঠামো’ ঠিক করার কাজ চালিয়ে যাচ্ছে। আগামী এক থেকে দু’মাসের মধ্যে এ কাজ সম্পন্ন হলে সকল আফগান ছাত্রী স্কুলে যেতে পারবে

 

আরও পড়ুন:

কান্দাহারের শিয়া মসজিদগুলোর নিরাপত্তা দেবে তালেবান

 

তালেবান সেপ্টেম্বর মাসে আগানিস্তানে একটি অন্তর্বর্তী সরকার গঠন করার ঘোষণা দিলেও এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যেসব গুরুত্বপূর্ণ কারণ দেখিয়ে আন্তর্জাতিক সমাজে তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না সেগুলোর অন্যতম হচ্ছে মেয়েদের লেখাপড়া করার অনুমতি না দেওয়া।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026